শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কে এই চিত্রনায়িকা একা? অন্ধকার জগতে পা বাড়িয়ে তছনছ হয়ে যায় ক্যারিয়ার

কে এই চিত্রনায়িকা একা? অন্ধকার জগতে পা বাড়িয়ে তছনছ হয়ে যায় ক্যারিয়ার

বিনোদন প্রতিবেদক
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা-বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়।
তবে গ্রেফতারের পর আগের নায়িকা একার সঙ্গে বর্তমান একাকে চেনাই যায়নি। অন্ধকার জগতে পা বাড়িয়ে এই অবস্থা হয়েছে নায়িকার।

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ ছবির মাধ্যমে শাহিদা আরবী সিমন নাম নিয়ে ঢাকার চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন একা। সেটি ১৯৯৭ সালের ঘটনা। পরের বছরই প্রয়াত সুপারস্টার মান্নার জুটি হিসেবে ‘তেজী’ ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ারের তেজ বাড়ান তিনি। ততদিনে একা নাম ধারণ করে নিয়েছিলেন। বলা যায়, ডিপজল প্রযোজিত এবং কাজী হায়াৎ পরিচালিত তেজী ছবিটিই একাকে চিত্রনায়িকা হিসেবে তারকা খ্যাতি এনে দেয়।

পরে নিজের সমসাময়িক প্রায় সব তারকা নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে হিট সিনেমা উপহার দিয়েছেন একা। সবচেয়ে সফল ছিলেন নায়ক মান্নার সঙ্গে। মান্নার সঙ্গেই টানা ২০-২৫টির মতো ছবি মুক্তি পায় একার। ওই সময় এ জুটিকে লুফে নিয়েছিল সিনেমার দর্শক। কিন্তু ২০১২ সালের পর অনেকটা হুট করেই চলচ্চিত্র জগৎ থেকে একা দূরে সরে যান। তার সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলা হাওয়া’ মুক্তি পায় ২০১২ সালে।

এরপর বেরিয়ে আসে, একার জীবনের আরেক গল্প। এ যেন অচেনা এক একা। নিয়মিত মাদক সেবন করায় স্বাভাবিক জীবন তার প্রায় তছনছ। এর ছাপ পড়েছে চেহারায়ও। মাদকাসক্ত হওয়ার কারণে তাকে চেনা বড় দায়।

পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি হাফিজ আল ফারুক জানান, হাজেরা বেগম নামে এক গৃহকর্মী মাসে পাঁচ হাজার টাকায় একার বাসায় তিন মাস ধরে ছুটা কাজ করে আসছিলেন। বাসা পরিবর্তনের সময় হাজেরাকে অতিরিক্ত কাজ করার কথা বলেন একা। তখন হাজেরা বলেন, আগে অবহিত না করায় হঠাৎ বাড়তি কাজ করা তার পক্ষে সম্ভব নয়। অন্য যেসব বাসায় তিনি কাজ করেন, তারা বিপদে পড়বেন। এক পর্যায়ে হাজেরা তার বর্তমান মাসের বেতনও চান। কিন্তু আগের দু’মাসের বেতন পরিশোধ করেন অভিনেত্রী। এরপর একা ক্ষিপ্ত হয়ে গৃহকর্মীকে বেদম মারধর করেন। খবর পেয়ে প্রতিবেশী ও আশপাশের লোকজন একার বাসা ঘেরাও করেন। তারা ৯৯৯-এ কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে একা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে আশপাশের লোকজন ও পুলিশ মিলে দরজা কোনোমতে ভেঙে একাকে আটক করা হয়।

হাফিজ আল ফারুক আরো বলেন, একার বাসায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল মদ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় নিয়মিত ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ কারণেই তার এই অবস্থা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, দুই সন্তান নিয়ে উলনের বাসায় বসবাস করতেন একা। সর্বশেষ আলেকজান্ডার বো-কে একা বিয়ে করেছেন বলে পুলিশকে জানান।

গৃহকর্মী হাজেরার স্বামী রিকশা চালক মো. রফিক জানান, উলন এলাকার বন্ধু নিবাস ভবনের নয় তলায় চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন তার স্ত্রী হাজেরা বেগম। বাড়তি কাজ করতে রাজি না হওয়া এবং বেতন চাওয়ায় হাজেরাকে বেধম মারধর করা হয়। এতে তার হাত ও মাথায় আঘাত পান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com