শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে কারণে গৃহকর্মীকে পিটিয়ে আহত করেন চিত্রনায়িকা একা

যে কারণে গৃহকর্মীকে পিটিয়ে আহত করেন চিত্রনায়িকা একা

বিনোদন প্রতিবেদক
গৃহকর্মী হাজেরা বেগমকে নির্যাতনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়িকা একাকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে রাজধানীর উলনের বাসা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন।

এদিকে গৃহকর্মী হাজেরা বেগমের স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে দিনে নিদিষ্ট সময় কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা পরিবর্তন করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, ‘আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম’। এতে ক্ষিপ্ত একা বলেন, ‘তোমার আর কাজ করতে হবে না’। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন বলেন, চিত্রনায়িকা বাসা থেকে যেহেতু ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে সেহেতু এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় নির্দিষ্ট সময় কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com