নিজস্ব প্রতিবেদক:
ধানমন্ডি ৩২ নম্বরে কৃষক লীগ আয়োজিত আগস্ট মাসের কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যদি দেশে না আসতেন, তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হতো না। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তিনি অতুলনীয়।
রোববার ধানমন্ডি ৩২ নম্বরে কৃষক লীগ আয়োজিত আগস্ট মাসের কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
বেগম মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বলেছেন ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব’। বঙ্গবন্ধু জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু ও শহিদদের স্মরণে কৃষক লীগ প্রতি বছর ১লা আগস্ট রক্তদান কর্মসূচি গ্রহণ করে। বঙ্গবন্ধুর আর্দশ মেনে মানুষের কল্যাণে কাজ করে এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে ঋণ শোধ করার চেষ্টা করা করবো।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য সংস্থানের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পরিণত হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ কেন্দ্রীয় নেতারা।
Leave a Reply