শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মা-বাবার বিচ্ছেদের ১৭ বছর পর মুখ খুললেন সারা

মা-বাবার বিচ্ছেদের ১৭ বছর পর মুখ খুললেন সারা

 

বিনোদন ডেস্ক:

সারা আলি খান (বামে), সাইফ আলি খান ও অমৃতা সিং (ডানে)

বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খান। বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। তাদের সংসারে ১৯৯৫ সালে জন্ম হয় মেয়ে সারা আলি খানের। আর ২০০১ সালে জন্ম হয় ছেলে ইব্রাহিম আলী খানের। কিন্তু এরপর থেকেই অবনতি হয় সাইফ-অমৃতার সম্পর্কের। অবশেষে ২০০৪ সালে বিচ্ছেদের পথ বেছে নেন তারা। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর।

মা-বাবার বিচ্ছেদের ১৭ বছর পর প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন সারা আলী খান।

তিনি বলেছেন, তাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, তারা সুখী ছিলেন না। তাই বিবাহ বিচ্ছেদটাই সেরা সিদ্ধান্ত ছিল।
সম্প্রতি ভুট-এর ‘অরিজিন্যাল ফিট আপ উইথ দ্য স্টার্স’-এর ৩ নাম্বার সিজনে এ মন্তব্য করেন সারা।

তিনি বলেন, “আসলে আমাদের হাতে দু’টো অপশন থাকে। এক হল, অসুখী হয়েও একই সঙ্গে চুপচাপ থাকা। আর দুই হল, সম্পর্ক তিক্ত হয়ে গেলে অন্য বাড়িতে দু’জনে আলাদা থেকে সুখী থাকা । তা হলে একে অপরের প্রতি সম্মান বজায় থাকে। বাবা-মা সম্পর্কে সুখী ছিলেন না। তাই বিবাহবিচ্ছেদটাই সেরা সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও বলেন, “মা যেমন আমার খুব ভালো বন্ধু, বাবাও তাই। যখন খুশি বাবাকে ফোন করতে পারি, তার সঙ্গে গিয়ে থাকতে পারি। সময় কাটাতে পারি।”

১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ। তবে এ বিয়েতে পরিবারের কারও মত ছিল না। বড় ছেলে ইব্রাহীম আলী খানের জন্মের তিন বছর পর ২০০৪ সালে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় একা ছিলেন সাইফ। সিঙ্গেল মাদার হিসেবে ছোট দুই সন্তানের দায়িত্ব নিয়েছিলেন অমৃতা সিং।

২০১২ সালে নিজের চেয়ে ১০ বছরের ছোট কারিনা কাপুরের সঙ্গে বিয়ের পর তৈমুর জন্ম নেয় ২০১৬ সালে। এরপরই বলিউডের সব আলো এসে পড়ে তার ওপর। সেলিব্রিটি সন্তানদের মধ্যে তৈমুরের ফলোয়ার সবচেয়ে বেশি। এরপর আরও একটি সন্তানের জন্ম হয় কারিনা ও সাইফের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com