শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৪৩ বছরেও বিএনপির রাজনৈতিক পরিকল্পনায় পরিবর্তন নেই

৪৩ বছরেও বিএনপির রাজনৈতিক পরিকল্পনায় পরিবর্তন নেই

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

এক সময়ের বড় রাজনৈতিক দল হলেও বর্তমানে ছোট একটা সংগঠনের মতো আচরণ করছে বিএনপি। দলীয় সিদ্ধান্তহীনতা, পরনির্ভরতায় স্বকীয়তা হারানো ও ভঙ্গুর সাংগঠনিক অবস্থার জন্য দলটি রাজনীতিতে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারছে না। যার কারণে দলটির নিয়মিত প্রেস ব্রিফিং ও ফেসবুক মিটিংয়ে বিরক্ত হচ্ছে তৃণমূল নেতাকর্মী ও দেশবাসী।

বিএনপির চলমান রাজনৈতিক ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের একজন সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রতিষ্ঠার ৪৩ বছরে পা দিলেও দলটির রাজনৈতিক পরিকল্পনায় কোনো পরিবর্তন দেখছি না। ব্যর্থতা কাটিয়ে উঠতে দলটির নেতাদের মধ্যে কোনো প্রয়াসই আমার চোখে পড়েনি। বরং নির্বুদ্ধিতা ও রাজনৈতিক সঠিক জ্ঞানের অভাবে দলটির অস্তিত্ব ক্ষয়িষ্ণু প্রায়। একটা দল এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললে সেটি বেশিদূর পৌঁছাতে পারে না- এটা সহজ ও সত্য কথা।

তিনি আরো বলেন, সত্যি বলতে- ভয়, হতাশা ও অনিশ্চয়তা যখন সংগঠনে উপর ভর করে বসে, তখন কর্মীরা দিশেহারা হয়ে পড়েন। নেতাকর্মীদের স্বভাবজাত দলাদলি, সংকীর্ণতা, বাগাড়ম্বর, দখলদারির মনোবৃত্তি, হিংসা-প্রতিহিংসা, মারামারি-কাটাকাটি; এসবের মধ্য দিয়ে যাওয়ার কারণে বিএনপি আজ রাজপথে এতিম হয়ে পড়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপির আজকের দুর্দশার জন্য ক্ষমতাসীন দল দায়ী নয়। পরনির্ভরশীলতা, প্রলোভনে পড়ে বিএনপি নিজের ক্ষতিসাধন করেছে। দলের নেতারা নিজেদের ক্ষতি করার জন্য বন্ধুরূপী শত্রুদের দাওয়াত দিয়েছেন। বিএনপির এখন যে হাল, তার শর্তগুলো তারা নিজেরাই তৈরি করেছিলেন। প্রতিপক্ষ তার সুযোগ নিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে সংস্কার প্রক্রিয়া চালু করতে হবে। অথর্ব, অযোগ্য ও রাশভারী নেতাদের পদ থেকে অপসারণ করতে হবে। তবেই বিএনপি নিশ্চিত লক্ষ্যে যাত্রা করতে পারবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com