শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৮ মাসেও খোঁজ মিললো না চিত্রনায়িকা পপির

৮ মাসেও খোঁজ মিললো না চিত্রনায়িকা পপির

বিনোদন প্রতিবেদক

বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী—কেউই নাগাল পাচ্ছেন না চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির। তিনি বারিধারার বাসায়ও নেই, মোবাইল নম্বরও বন্ধ। এমনকি যে ফেসবুক অ্যাকাউন্টে সরব থাকতেন সব সময়, সেটাও এখন নিষ্ক্রিয়।
প্রায় আট মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছেন তার প্রযোজক ও শুভাকাঙ্খীরা। এর মধ্যেই তাকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন। তিনি নাকি স্বামীর দেওয়া ফ্ল্যাটেই থাকছেন!

এদিকে কয়েকদিন আগে পপির মা মরিয়ম বেগম অভিযোগ করেন, তার ভরণ-পোষণের দায়িত্ব তো দূরে থাক, কোনো খোঁজই নেন না। ভিডিওতে পপির মা বলেন, সে আমার সাথে থাকে না, আমিও থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।

২০২০ সালের জুনে সর্বশেষ ‘ভালোবাসার প্রজাপতি’তে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুদিন শুটিং করতে হবে। তার বাসায় গিয়ে বেশ কয়েকবার ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি।

পপির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির মুক্তির আগে প্রচার প্রচারণায় থাকার কথা ছিল তার। কিন্তু ছবির পরিচালক সাদেক সিদ্দিকীও তার খোঁজ পাচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ছবির প্রচারণায় পপির যুক্ত থাকার কথা ছিল। কিন্তু আমার সঙ্গেও যোগাযোগ করছে না সে। পপির এই আচরণে আমি খুবই বিব্রত বোধ করছি।

সবশেষ গত বছরের ২৩ ডিসেম্বর ফেসবুকে সর্বশেষ পোস্ট করেছেন পপি। এরপর থেকেই অনেকটাই উধাও পপি। ‘ভালোবাসার প্রজাপ্রতি’ ছবির শুটিং অর্ধেক করেই লাপাত্তা হয়ে যান পপি। এ ছবি ছাড়াও আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও ডিসেম্বরেই জানিয়েছিলেন এ নায়িকা।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com