শিরোনাম :
সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলছে: ট্রাম্প আবহাওয়া অফিসের বার্তা ঝড়-বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আরাঘচির বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার: লুন্ঠিত পিকআপ উদ্ধার

গাজীপুরে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার: লুন্ঠিত পিকআপ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের মালামাল স্থানান্তরের কথা বলে ভাড়া নেওয়া গাড়ি ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সারাদিন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাফিজুর রহমান ওরফে রানা, ফিরোজ ওরফে কেরানী, এরশাদ ওরফে সাবু, আকাশ ওরফে রানা ও নয়ন মল্লিক। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুঠ হওয়া একটি পিকাআপ উদ্ধার করা হয়েছে। চক্রটি গাড়ি ছিনতাই করে গাড়ির যন্ত্রাংশ খুলে তা বিক্রি করে দেয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাড়া বাসার মালামাল স্থানান্তর করার কথা বলে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৩-৯৭৭১) ভাড়া করে । রাত ২টার দিকে পিকআপটি মহানগরের কাশিমপুর তেতুইবাড়ী সাকিনস্থ মোজার মিল সাবান ফ্যাক্টরী এলাকায় আসলে পূর্বথেকে ওৎপেতে থাকা ডাকাত দল চালক মোঃ রাকিব হোসেন ও হেলপার মোঃ সাদ্দম হোসেনকে মারপিট করে ফেলে রেখে পিকআপটি নিয়ে সফিপুরের দিকে চলে যায়। কিন্তু পিকআপটি সফিপুরের কাছাকাছি পৌছলে গাড়ী বন্ধ হয়ে গেলে তারা গাড়ী ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় ওই রাতেই কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের ভোগড়া এবং ঢাকার গাবতলী, আদাবর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকতদলকে গ্রেফতার করে এবং পিকআপটি উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com