যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুরে ৩ রংয়ের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ৩ রংয়ের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি :

রংপুরে এবার পাওয়া গেল ৩ রংয়ের মাদক ইয়াবা ট্যাবলেট। মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে বাদামী, লালচে ও গোলাপী রংয়ের ২২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একটি টহল দল দাদালহাট সাবানটারি এলাকায় অভিযান চালায়। এ সময় মায়াবাজার এলাকার মৃত আছাদালী মিয়ার পুত্র শফিকুল ইসলাম ওরফে শফি (৬০)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বায়ু রোধক প্যাকেটে আলাদা আলাদা ভাবে বাদামী রংয়ের ৫৩ পিস, লালচে রংয়ের ১২০ পিস এবং গোলাপী রংয়ের ৫১ পিসসহ মোট ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা। পরবর্তীতে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com