শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশালে নারীর লাশ উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেফতার

বরিশালে নারীর লাশ উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি:

বরিশালের ভূরঘাটা বাসস্ট্যান্ডে বাসের ছাদে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় আরেকজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা এলাকা থেকে রাকিব মোল্লা (২৯) নামে ওই যুবককে গ্রেফতার করে তারা। এ নিয়ে গৌরনদীর সাবিনা বেগম হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করে তারা।

এর আগে সাবিনাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক মোল্লা নামে আরেকজনকে গত ২১ নভেম্বর গ্রেফতার করে পিবিআই। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী গ্রেফতার করা হলো সহযোগী রাকিব মোল্লাকে।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর রূপাতলী এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পুলিশ সুপার মো. হুমায়ুন করিব সংবাদ সম্মেলনে বলেন, আর্থিক লেনদেনের জের ধরে গত ২০ নভেম্বর গৌরনদী পৌরসভার বাসিন্দা সাবিনা বেগমকে বরিশাল নগরীর কাশীপুরে একটি নির্মানাধীন ভবনে ডেকে এনে রড দিয়ে পিটিয়ে হত্যা করে ওই ভবনের কেয়ারটেকার খালেক মোল্লা। পরে তারা তার লাশ একটি ব্যারেলে ভরে গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে উঠিয়ে দেয়। পুরো প্রক্রিয়ায় খালেককে সহায়তা করে রাকিব। বাসটি ভূরঘাটা পৌঁছানোর পর ব্যারেলের কোন দাবিদার না পাওয়ায় পুলিশ সেটি উদ্ধার করে। পরে ব্যারেল খুলে সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২১ নভেম্বর গৌরনদী থানায় একটি মামলা দায়ের হয়। বুধবার গ্রেফতারকৃত রাকিবকে সংশ্লিষ্ট থাানায় সোপর্দ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পিবিআই পুলিশ সুপার মো. হুমায়ুন করিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com