শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সালিশে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

সালিশে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

 

বরিশাল প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার কাজীরহাট থানার জয়নগর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সেকান্দার আবু জাফরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-জফুরা বেগম (২০) ও তার মা মোনজেরা বেগম (৪৫)। আহত জফুরা মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাগর দেওয়ানের মেয়ে এবং মোনজেরা তার স্ত্রী।

স্থানীয়রা জানান, জফুরা বেগমের সাথে কয়েক বছর আগে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার বাদশা মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের পারিবারিক কলহ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য রবিবার দুপুরে আওয়ামী লীগ নেতা সেকান্দার আবু জাফরের বাড়িতে উভয়পক্ষের উপস্থিতিতে সালিশ শুরু হয়।
সালিশের একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এসময় বাদশা মিয়া ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত বাদশা মিয়াকে আটক করে। তবে আওয়ামী লীগ নেতা সেকান্দার আবু জাফর তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন জফুরা ও মোনজেরার স্বজনরা।

এ বিষয়ে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সেকান্দার আবু জাফর বলেন, বাদশা মিয়াকে আটকের পর তিনি তার পরনের লুঙ্গি টেনে খুলে দৌড়ে পালিয়ে যান।

এদিকে, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুই নারীকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com