জ্যেষ্ঠ প্রতিবেদক:
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ারবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে এডিএন টেলিকম কর্তৃপক্ষ।
সোমবার (৬ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি শেয়ারের দাম বাড়ার কারণ জানতে চেয়ে এডিএন টেলিকমকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে এডিএন টেলিকম কর্তৃপক্ষ জানায়, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে।
গত ৩১ আগস্ট এডিএন টেলিকমের শেয়ার দর ছিল ৬১.৩০ টাকা। আর ৬ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭৮.৬০ টাকায়। ফলে ৪ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম ১৭.৩০ টাকা বা ২৮.২২ শতাংশ বেড়েছে।
Leave a Reply