গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ থেকে চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার এবং দুই ব্যবসায়ীকে গেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাঘাইতলা এলাকার মৃত মায়ারাম মারাকের ছেলে সুনিল মারাক (৫০) ও গাজীপুরের কালীগঞ্জের তিড়িয়া এলাকার মৃত বার্নাড কুড়াইয়ার ছেলে ঝলক কুড়াইয়া (৪০)।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আমির হেসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ-পূর্বাচলগামী পাকা রাস্তার উত্তর পাশে তিরিয়ার নামক স্থানে ঝলক কুড়িয়ার বাড়ীর উঠানে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। এসময় ১শ লিটার চোলই মদ ও ৪শ লিটার মদ তৈরীর উপকরণসহ (জাওয়া) দু’জনকে গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হলে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply