শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিওও খুঁজছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড

সিওও খুঁজছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক:

চিফ অফ অপারেশন (সিওও) পদে দক্ষ লোক খুঁজছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। এই পদে আবেদনের শেষ সময় আগামী ১০ অক্টোবর। এ সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে সিএমএসএফ কর্তৃপক্ষ।

জানা গেছে, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও পদে আবেদন করতে দক্ষ, পুঁজিবাজারের পণ্য এবং প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে একাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিকস বা ক্যাপিটাল, সিকিউরিটিজ মার্কেটের ওপর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অথবা চার্টার্ড একাউন্টস বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল এনালিস্ট বিষয়ক পেশাগত জ্ঞান থাকতে হবে। এছাড়া, থাকতে হবে পেশাগত কাজে করপোরেট ম্যানেজমেন্টের ওপর ১২ বছরের অভিজ্ঞতা। এরমধ্যে কমপক্ষে ৫ বছর ক্যাপিটাল বা সিকিউরিটিজ মাকেটের ওপর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। এসব যোগ্যতা থাকলেই একজন প্রার্থীকে সিওও পদে আবেদন করতে পারবেন। আবেদনটি অবশ্যই ১০ অক্টোবরের মধ্যে চেয়ারম্যান, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ), ৮ রাজউক অ‌্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা ঠিকানায় পাঠাতে হবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দীর্ঘ দিনের অবণ্ঠিত লভ্যাংশের বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এই অর্থ একসঙ্গে করে বাজারের উন্নয়নে কাজে লাগাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কয়েক মাস আগে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ নামে বিশেষ এই তহবিল গঠন করে। সেই সঙ্গে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস,২০২১ গ্রেজেট আকারে প্রকাশ করে। ফান্ডটির রুলস অনুসারে তা পরিচালনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান এই কমিটির চেয়ারম্যান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com