শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির নেতৃত্বাধীন জোটে এক ব্যক্তিনির্ভর তিন দল

বিএনপির নেতৃত্বাধীন জোটে এক ব্যক্তিনির্ভর তিন দল

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মধ্যে ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ ইসলামিক পার্টি মূলত এক ব্যক্তিনির্ভর দল।
তাদের কার্যক্রম মূলত ২০ দলীয় জোটের কোনো বৈঠকে চেয়ারম্যানদের অংশ নেয়ার মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে তাদের আর খুঁজে পাওয়া যায় না।

ইসলামী ঐক্যজোটের রাজনৈতিক কোনো কার্যালয় নেই। দলের চেয়ারম্যান আব্দুর রকিব রাজনীতির চেয়েও আইন পেশায় ব্যস্ত থাকেন। রাজনৈতিক কার্যালয় না থাকার বিষয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব কোনো কার্যালয় নেই। তবে দলের ভাইস চেয়ারম্যানের বাসায় আমাদের সাংগঠনিক কার্যক্রম চলে।

নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী বলেন, আমি নিজেও অসুস্থ। আর বর্তমান পরিস্থিতিসহ সবকিছু মিলিয়ে আমাদের দলের তেমন কার্যক্রম নেই, এটা অস্বীকার করারও কিছু নেই।

তিনি আরো বলেন, এখন ২০ দলীয় জোটের কোনো কার্যক্রম নেই। অনেক দল জোট ছেড়ে চলে গেছে। জোট নিয়ে আমাদের কোনো ভাবনাও নেই। আগামী কিছুদিনের মধ্যে আমরা নিজেরা বৈঠক করে ২০ দলীয় জোট নিয়ে কী করার, সেটা ঠিক করব।

এছাড়া এক ব্যক্তিনির্ভর দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। দলের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন, করোনার কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। এরপরও আমরা বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করেছি। এখন যেহেতু করোনার সংক্রমণ কমে এসেছে, আমরা আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করব।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, ২০ দলীয় জোট মূলত একটি নির্বাচনী জোট। বিএনপি তাদের স্বার্থে এসব ছোট ছোট দলকে ব্যবহার করে। আবার এসব ছোট ছোট দলের নেতারা বিএনপির কাঁধে ভর করে এমপি-মন্ত্রী হতে চায়। এটি মূলত একটি সুযোগ-সন্ধানী বা স্বার্থের জোট। এটি কোনো রাজনৈতিক জোট নয়। ফলে তাদের কার্যক্রম এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com