শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘গণমানুষের কল্যাণে প্রাদেশিক সরকার জরুরি’

‘গণমানুষের কল্যাণে প্রাদেশিক সরকার জরুরি’

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘শোষণের জন্য তৈরি করা ব্রিটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। ব্রিটিশরা শাসন করতে প্রশাসক নিয়োগ করেছে। শোষণের জন্য রাজা-বাদশারাও শাসক নিয়োগ করেছে। বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি জরুরি হয়ে পড়েছে।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপার চেয়ারম‌্যান বলেন, ‘নতুন নতুন প্রশাসনিক বিভাগ তৈরি হচ্ছে। ঔপনিবেশিক শাসন পদ্ধতিতেই প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ চলছে। প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধমেই পরিচালিত হবে সব কর্মকাণ্ড। প্রাদেশিক পর্যায়ে জনপ্রতিনিধিদের সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে। গণমানুষের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হবে। গণমানুষের কল্যাণেই প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছে। প্রাদেশিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ কমবে।’

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও কমিটির সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com