শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উচ্ছ্বসিত সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উচ্ছ্বসিত সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

অস্ট্রেলিয়া প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের সব অর্জন, বিশ্বাস আর মূল্যবোধ হৃদয়ে ধারণ করা সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তাদের ২০২১ শিক্ষাবর্ষ সফলভাবে শেষ করেছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বর্ষ সমাপনী উপলক্ষে অনলাইনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ই অক্টোবর রবিবার জুম প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা অংশ নেন। স্মৃতিচারণ করেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সাবেক নির্বাহী সদস্য শাহাদাত হোসেনকে।

সকাল দশটায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বাংলা স্কুল’র সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান।

কবিতা পড়ে, গান গেয়ে, ছবি একে স্কুলের ছেলেমেয়েরা বাংলাদেশ সৃষ্টিতে জীবন বাজি রেখে যুদ্ধ অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়। কবিতা আবৃত্তি করেন রাকিন, রোদ্দুর, আনিকা, সাফওয়ান, অলিভিয়া, দৃপ্ত, স্বপ্নীল, স্বাধীন, সোহারদিতি, রাইসা, অস্কার, নামীরা, আজনীহা, আদদো, প্রহর, মাহরুস, মারজান, ইয়াশফীন, আরিয়ান ওএরিক। একক সংগীত পরিবেশন করেন জেইনা, রাসমিয়াহ, নারমিন, অর্ণা, রেহনুমা ও সাফা। বিজয়ের ছবি একে সবাইকে বিমোহিত করে রাইনা।
ছাত্রছাত্রীদের পরিবেশনা চলাকালীন মহান মুক্তি সংগ্রামের যুদ্ধজয়ী বীর শাহাদাত হোসেন যোগদান করেন। তিনি স্কুলের ছাত্রছাত্রী এবং সবাইকে একাত্তরের গল্প বলেন। এই পর্ব শেষে সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের কার্যকরী কমিটির সহ সভাপতি ফায়সাল খালিদ শুভ।

দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা। সংগীত পরিবেশন ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান, সংগীত শিক্ষক রুমানা ফেরদৌস লনি, দ্বৈত সংগীত পরিবেশন করেন বাংলা শিক্ষক অনিতা মন্ডল ও রঞ্জন পাল।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্য থেকে সংগীত পরিবেশন করেন ফায়সাল খালিদ শুভ, মসিউল আজম খান স্বপন। কবিতা আবৃতি করেন রুমানা খান মোনা, মেহেদী হাসান, ও কাজী আশফাক রহমান। দোতারায় সুর তোলেন কার্যকরী কমিটির সদস্য তারিক আহমেদ ও শিক্ষক শাহরিয়ার মাহবুব। আবৃত্তি করেন অভিভাবক
মৃন্ময়ী পাল।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমান খান মোনা সফলতার সাথে শিক্ষা কার্যক্রম শেষ করার জন্য শিক্ষক, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রুমানা খান মোনার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক আনজুমান আরা আইরিন, শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল ও সংগীত শিক্ষক রুমানা ফেরদৌস লনি। সবশেষে বাংলা স্কুল সভাপতি মসিউল আজম খান স্বপন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও সবার সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এ বছরের দীর্ঘ সময় মুখোমুখি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে জুম ও গুগল ক্লাস রুমের মাধ্যমে অত্যন্ত সফলতার সাথে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে সমর্থ হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ শেষে স্কুল আগামী বছর ৩০শে জানুয়ারি পুনরায় খুলবে। প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com