শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুঞ্জনের অবসান, শুটিংয়ে ফিরছেন মাহি

গুঞ্জনের অবসান, শুটিংয়ে ফিরছেন মাহি

বিনোদন প্রতিবেদক :

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি স্বামীসহ সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন তিনি। আর সেসময় ফাঁস হয় একটি অডিও ক্লিপ। এরপরে দেশে এসে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ শিরোনামের ওয়েব সিরিজ থেকেও সরে যান তিনি।
অন্যদিকে, গুঞ্জন ছড়ায়, শোবিজকে বিদায় জানাচ্ছেন ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। মন দেবেন ধর্ম-কর্ম আর সংসারে। তবে সেসব গুঞ্জনের ইতি টানতে যাচ্ছেন এই নায়িকা। আবার ফিরছেন সিনেমায়। চলতি মাসেই ‘বুবুজান’র শুটিং করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শামিম আহমেদ রনী।

তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর শুটিংয়ে ফিরছেন নায়িকা। এফডিসিতে সিনেমার শেষ ভাগের কাজে অংশ নেবেন তিনি। মাহির সঙ্গে কথা বলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন এই নির্মাতা।

বিষয়টি নিয়ে কথা হয় ছবিটির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে। তিনি বলেন, চলতি মাসেই মাহির সিডিউল (১৩ ডিসেম্বর) ছিল। কিন্তু তিনি কাজে ফিরতে পারেননি। আগামী ২৭ ডিসেম্বর এফডিসিতে আমরা নতুন সিডিউলে কাজ শুরু করছি। সেদিন মাহি থাকবেন। একটানা শুটিংয়ে ছবির কাজ শেষ হবে।

মাহি ছাড়াও এতে অংশ নেবেন শান্ত খান, শিবা শানুসহ বেশ ক’জন অভিনয়শিল্পী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com