শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এই মীর সাব্বিরকে চিনি না, আমার ধারণা ছিল না : ঐশী

এই মীর সাব্বিরকে চিনি না, আমার ধারণা ছিল না : ঐশী

বিনোদন প্রতিবেদক:

এই মীর সাব্বিরকে মানুষ কখনো দেখেনি, তার সম্পর্কে মানুষের সব ধারণা ভুল হয়ে যাবে। এমনকি আমার ধারণা ছিল না, আমি ঠিক চিনতে পারিনি এই মীর সাব্বিরকে। একেবারে অদ্ভুত, আলাদা, প্রাকৃতিক একজন মীর সাব্বিরকে আবিষ্কার করবে মানুষ। আমি নিশ্চিত, এই সিনেমার কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত যাবে।

কেন? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী যেন সাবলীলভাবে অনাগত দিনটাকে দেখতে পাচ্ছিলেন, এমনভাবেই ফোনের অন্য প্রান্ত থেকে বলে যাচ্ছিলেন ‘রাত জাগা ফুল’ সম্পর্কে।

বছরের শেষদিন মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। বৃহস্পতিবার দুপুরে অভিনেতা মীর সাব্বির কালের কণ্ঠকে জানালেন, স্টার সিনেপ্লেক্সসহ দেশের মোট ২৫টি হলে সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‌’রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

ঐশী কালের কণ্ঠকে বলেন, ‘ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। এ ছাড়া একটা বড় অংশের শুটিং হয়েছে বরগুনায়। বাংলাদেশে এত চমৎকার জায়গা আছে, চোখ না মেললে হয়তো জানা সম্ভব না। আমি বরিশালের মেয়ে, কখনো বরগুনা যাইনি। কিন্তু এই ছবির কারণে যেতে হয়েছে। দুই চোখ মেলে উপভোগ করেছি সৌন্দর্য। সিনেমার কাহিনির সঙ্গে নিজেকে কখন যে মিলিয়ে নিয়েছি টের পাইনি।’

ছবিটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এই ছবির গল্প মাথার ওপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে- সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমায় যা যা থাকার দরকার, তার সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই ‘রাত জাগা ফুল’ বানিয়েছি।’

প্রকাশের পর ইতোমধ্যে আলোচনায় এসেছে ছবিটির গান। যে গানগুলো করেছেন মমতাজ, এস আই টুটুল, হৃদয় খান, রাহুল আনন্দ, অবন্তী সিঁথি, কলকাতার নচিকেতা। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com