শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পূর্ণিমার ছবিগুলো তুলে দেন কে, উত্তর দিলেন নায়িকা

পূর্ণিমার ছবিগুলো তুলে দেন কে, উত্তর দিলেন নায়িকা

বিনোদন প্রতিবেদক:
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পূর্ণিমা, যতটা না রাঙিয়েছেন দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, তারচেয়ে বেশি রাঙাচ্ছেন সোশ্যাল মিডিয়া। বিশেষ করে যে শ্রেণি ‘নায়িকা পূর্ণিমা’কে চেনেনি, তারা চিনছে বিগত হওয়া চিত্রনায়িকা পূর্ণিমাকে। এই প্রজন্মের কাছে দিলারা হাফিজ পূর্ণিমার এক অনন্য ক্রেজ তৈরি হয়েছে, যা নায়িকাকে, চিত্রনায়িকার বাইরের এক আসন তৈরি করে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ার জনগণের কাছে পূর্ণিমা অসম্ভব জনপ্রিয়। এই জনপ্রিয়তা তৈরি হয়েছে পূর্ণিমার ফ্যাশন সচেতনতার কারণে। নিত্যনতুন ছবি পোস্ট করলেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন, লাইক ও মন্তব্যের জন্য যেন উন্মুখ হয়েই বসে থাকেন। বিশেষ করে পূর্ণিমার ছবিতে লাইকের বন্যা বয়ে যায়। বরাবরের মতো শনিবার পূর্ণিমা কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন, জানি তো কখনোই যে ছবি তুলে দেয় তাকে দেখা যাবে না।

পূর্ণিমার ছবিতে লাখ লাখ লাইক আর হাজার হাজার মন্তব্য থাকে। সচরাচর নায়িকা এসব খেয়ালও করেন না। কিন্তু গতকাল ওই মন্তব্যের উত্তর দেন। উত্তর দিয়ে লেখেন, এই ছবিগুলো আমার মেয়ে তুলে দিয়েছে।

সে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ঘুণাক্ষরেও ভাবেননি তাকে উত্তর দেবেন পূর্ণিমা। আর যে প্রশ্ন উঁকি দিয়েছিল সে প্রশ্নের উত্তরও মিলে যায়। এই মন্তব্য ঘিরে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা পেয়েছেন। কেননা সেই মন্তব্য ঘিরে শুরু হয়ে যায় উন্মাদনা।

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশছোঁয়া ভালোবাসা (২০০৮)।

পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com