শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গবেষণায় শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাবি, দ্বিতীয় রাবি

গবেষণায় শীর্ষ বিশ্ববিদ্যালয় ঢাবি, দ্বিতীয় রাবি

রাজশাহী প্রতিনিধি:

স্কোপাসের জরিপে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে গবেষণায় শীর্ষ স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান দ্বিতীয়। গবেষণা সংশ্লিষ্ট পরামিতির হিসাবে স্কোপাস এর ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ নামের একটি অনলাইন ম্যাগাজিনে এ তথ্য প্রকাশিত হয়।

জরিপ অনুযায়ী, ২০২১ সালে দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক জার্নালে মোট ১১ হাজার ৪৭৭টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করে। সেই সূত্র অনুসারে, তালিকার শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ এক হাজার ২৪৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা গত বছরের চেয়ে প্রায় ৫০০ বেশি।

তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রতিষ্ঠানটি ৭০৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা গত বছরের তুলনায় ২০০টিরও বেশি। ৬৯৩ প্রকাশনা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৬৮২টি প্রকাশনা নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে এবং ৫৫৩টি প্রকাশনা নিয়ে ৫ম স্থানে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫ টি বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং আলিকা প্রকাশ করেছে।
গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এটি আমাদের জন্য আশাব্যঞ্জক। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে অচলায়তন ছিল, তারপরেও আমাদের শিক্ষকরা গবেষণার কাজ করে গেছেন। এছাড়াও আমরা এই প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে গবেষণার কাজকে আরো বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।

তবে ঢাবির তুলনায় এত কম সংখ্যক প্রবন্ধ প্রকাশনার ব্যাপারে তিনি বলেন, গবেষণা ক্ষেত্রে সরকারের বরাদ্দকৃত অর্থ অনেকটাই অপ্রতুল। সেই সাথে আমাদের গবেষণা সংখ্যা আরো বৃদ্ধি পেতো কিন্তু আমাদের যে সকল শিক্ষক বিদেশে যায় তারা তাদের গবেষণা পত্র প্রকাশ করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com