শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিশা-জায়েদ খানের প্যানেলে যারা নির্বাচন করছেন

মিশা-জায়েদ খানের প্যানেলে যারা নির্বাচন করছেন

বিনোদন প্রতিবেদক ;

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্রমে পারদ চড়ছে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে পূর্নাঙ্গ প্যানেল সাজিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। আজ বুধবার শেষদিন এফডিসিতে সমিতির কার্যালয়ে পুরো প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল বেশ কিছু চমক দেখাবে- এমনটাই জানিয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে চমক হিসেবে মৌসুমীর নাম প্রকাশ হয়ে যায়। পরবর্তী সময়ে শাবনাজ নাঈমের নাম জানা যায়। অবশ্য গতবারের প্রতিপক্ষ মৌসুমীকে দলে আনাটাও বেশ কৃতিত্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতবারের মতো এবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন। তাদের প্যানেল থেকে সহ-সভাপতি খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, দম্পর ও প্রচার সম্পাদক অভিনেতা জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেতা জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ফরহান।
এছাড়া একই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, অভিনেতা আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল। এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ জোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com