শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুবাই থেকে ইলিয়াসের পোস্ট, যা জানাল সুবাহ

দুবাই থেকে ইলিয়াসের পোস্ট, যা জানাল সুবাহ

বিনোদন প্রতিবেদক ;
সুবাহ- ফাইল ফটো

সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় কাদা-ছোড়াছুড়ি। একের পর এক উন্মোচিত হতে থাকে নানান বিতর্ক।

এক পর্যায়ে বেরিয়ে আসে, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী করিন নাজকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন। প্রথম দিকে ইলিয়াস ও সুবাহ দুজনেই করিনকে দোষারোপ করেন।

জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন। এরপরই দুজনেই হয়ে ওঠেন একে-অপরের প্রতিপক্ষ।

ইলিয়াস অভিযোগ তোলেন, সুবাহ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন। এমনকি বিয়ের পর তার গায়েও নাকি হাত তুলেছেন। অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এসব তথ্য তারা দুজনই সংবাদ সম্মেলনে দিয়েছেন।

এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সুবাহর বাসা থেকে চলে যান ইলিয়াস। এরপর থানায় গিয়ে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৩ জানুয়ারি মামলাটি দায়েরের পর আদালত আগামী ১৯ জানুয়ারি এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা চলমান অবস্থায় দুবাই উড়াল দিয়েছেন ইলিয়াস। সেখানে গিয়ে একাধিক পোস্ট দিতেও দেখা গেছে গায়ককে। ঘণিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাস খানেক দুবাইতে অবস্থান করবেন তিনি। দুবাই থেকে ৭ জানুয়ারি ছবিসহ একটি পোস্ট করেন ইলিয়াস। ক্যাপশনে লিখেছেন, জুম্মা মোবারক।’

এদিকে ইলিয়াস দুবাই গেলেও চুপ করে নেই সুবাহ। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন।

 

গতকাল রোববার রাতে একটি স্ট্যাটাসে অভিনেত্রী সুবাহ ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, যে মেয়ের ফেরেশতার মতো এতো ভালো বাবা অকালে তাকে ছেড়ে কবরে চলে গেছেন! তখন ওই মেয়ে মানসিকভাবে স্ট্রং হয়ে ঘুরে দাঁড়িয়েছে কাজ করে যাচ্ছে ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে ভালো ছিলো ভালো আছে। সেখানে তার সামান্য দুইদিনের উড়ে এসে জুড়ে বসা বেইমান টাইপের প্রতারক স্বামী যদি,, তার জীবন থেকে চলে যায় তো ওই মেয়ে কেনো ভেঙে পড়বে?

তিনি আরো লেখেন, হ্যাঁ কষ্ট পেয়েছি কেঁদেছি শুধু নিজের উপর আফসোস করে, যে কতই না বোকা ছিলাম যে আবারো ভুল করে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকেছি!! ঠকে গেছি মরে তো যাইনি!! ভালোই ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো থাকবো। যে বেইমানি করেছে যে ঠকিয়ে ধরা খেয়েছে, ভেঙে তার পরা উচিত কারণ এতো ভালোবেসে ভালো রাখার পরেও যে ভালোভাবে থাকে না বেইমানি আর প্রতারণা করেছে আমার সাথে! ওই ব্যক্তি অনুশোচনার কারনে মরে যাওয়া উচিৎ।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জানুয়ারি।

অপরদিকে গত ১১ জানুয়ারি রাতে একই থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াস-সহ দুজনের বিরুদ্ধে মামলা করে অভিনেত্রী সুবাহ।

এ মামলার অন্য আসামি কারিন নাজ। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com