শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি’

সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি’

বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসি পদ্ধতিতে কন্যা সন্তানের মা হয়েছেন। গত শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভকামনা চাই, যাতে করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।’

অবশ্য কিছু দিন আগেই বিচ্ছেদ গুঞ্জনের এক জবাবে প্রিয়াঙ্কা জানান, বিচ্ছেদ নয়, সন্তান নেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তারা। এবার সেই কথার বাস্তব রূপ দিলেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি।
প্রিয়াঙ্কার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী-ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন তারা। অনেকেই প্রিয়াঙ্কা ‘সুপার মম’ হবেন বলে কমেন্টস করছেন।

হুমা কুরেশি লিখেছেন, ‘দারুণ খবর। দু’জনকে অনেক অভিনন্দন।’ পূজা হেগডে লিখেছেন, ‘অনেক ভালোবাসা আর উজ্জ্বল মুহূর্ত পাঠালাম। খুব সুন্দর হোক সব কিছু।’ এষা গুপ্তা ভালোবাসা জানিয়েছেন। একই রকমভাবে অনুভূতির কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার পুরনো বন্ধু লারাও। শুধু এই সিনে তারকারাই নন, বহু খ্যাতনামা তারকাও অভিনন্দন জানিয়েছেন এই যুগলকে।

সারোগেসি পদ্ধতি সন্তান নেওয়ার ব্যাপারে ইংল্যান্ডের জনপ্রিয় দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার দু’জনে ব্যস্ত শিডিউল সন্তান নেওয়ার ক্ষেত্রে খানিক বাধা হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি প্রিয়াঙ্কার শরীর অন্তঃসত্ত্বা হওয়ার অনুকূল থাকলেও ৪০-এর কোঠায় পৌঁছে যাওয়ায় কিছু সমস্যা হতে পারত। এই ভাবনা থেকেই সারোগেসির সাহায্য নিয়েছেন এই তারকা দম্পতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com