শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোশারফ করিমকে দেখে মুগ্ধ কলকাতার পার্নো মিত্র

মোশারফ করিমকে দেখে মুগ্ধ কলকাতার পার্নো মিত্র

বিনোদন প্রতিবেদক:
আগেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু করোনা আক্রান্ত হ‌ওয়ায় বাংলাদেশে আসতে দেরি হয় তার। তাকে ছাড়াই অন্য শিল্পীদের নিয়ে ‘বিলডাকিনী’ ছবির কাজ শুরু হয়ে যায় ন‌ওগাঁয়। পরিচালক ফজলুল কবীর তুহিন জানিয়েছেন, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলছে। ১৮ জানুয়ারি থেকে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন পার্নো মিত্র।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মীয়মাণ এই ছবিতে পার্নোর চরিত্রের নাম হনুফা। হনুফার জীবন-সংগ্রাম নিয়েই তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। এই ছবিতে পার্নোর সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার প্রিয় অভিনেতা মোশারফ করিম।

মোশারফকে নিয়ে উচ্ছ্বসিত পার্নো সংবাদমাধ্যমকে বলেছেন, “মোশারফ করিমের অনেক নাটক দেখেছি। ‘টেলিভিশন’ সিনেমাটাও দেখা। যখন শুনেছি বিলডাকিনী-তে তিনি অভিনয় করছেন, আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম। এ ক’দিন কাজের অভিজ্ঞতায় ভাল করে বুঝেছি মোশারফ করিম কত ব্রিলিয়ান্ট অ্যাক্টর। উনি দারুণ মানুষও।”
শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার জানিয়ে পার্নো বলেছেন, “এর আগে ‌‘ডুব’ সিনেমার শুটিং করেছিলাম বাংলাদেশে। সেটার অভিজ্ঞতাও খুব ভাল ছিল। এবার যেখানে শুটিং করছি সেটা একটা গ্রাম। এখানকার মানুষ খুব ভাল। সহযোগিতা, ভালবাসা সব‌ই পাচ্ছি। এই তো রাতে নদীতে একটা শুট ছিল। অনেক দেরি হল। কাজ শেষে পাশের বাড়ির মানুষেরাই আমাদের থাকতে ও খেতে দিয়েছেন। এই ভালবাসা অভিভূত করেছে আমাকে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com