শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিএসইতে সাপ্তাহিক মূলধন কমেছে ২৩৩২ কোটি টাকা

ডিএসইতে সাপ্তাহিক মূলধন কমেছে ২৩৩২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জানুয়ারি) চার কার্যদিবসই সূচকের পতন হয়েছে। মাত্র এক কার্যদিবস ছিল সূচকের উত্থান। সে হিসেবে সপ্তাহ শেষে ডিএসই’র সকল সূচকই কমেছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেনসহ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমছে। এছাড়া বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৪ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা হারিয়েছেন।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ২১৫ টাকা বা ২৫ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৭.৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.০৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং ২ হাজার ৬০২.৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৯ টির বা ২৫.২৬ শতাংশের, কমেছে ২৬৮ টির বা ৬৯.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির বা ৫.৪১ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার ৭০৯ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৩০ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৭৩৫ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫২ কোটি ৫০ লাখ ৮ হাজার ২৬ টাকা বা ২৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩০.৫৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৬.৬২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৮.৫৩ পয়েন্ট বা ১.১০ শতাংশ, সিএসই-৩০ সূচক ২২৬.০১ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৬.১৯ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং সিএসআই ৯.৯৬ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩৬৬.৩৮ পয়েন্টে, ১৪ হাজার ২৯১.৬২ পয়েন্টে, ১ হাজার ৫২১.২৭ পয়েন্টে এবং ১ হাজার ২৮৯.৬৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪ টির বা ২৪ শতাংশের, কমেছে ২৩৫ টির বা ৬৭.১৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির বা ৮.৮৮৬ শতাংশের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com