শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণপরিবহনে নতুন নিয়ম চালু

গণপরিবহনে নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে আজ থেকে পরিবর্তিত নিয়মে চলবে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলবে বাস। তবে কোনোভাবেই বাসে দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না। লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলবে। সবাইকে মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। করোনা টিকার সনদ ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকরা।
রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, সরকারি নির্দেশনা মেনে শনিবার থেকে অর্ধেক সিট খালি রেখে ট্রেন যাত্রী পরিবহন করবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, লঞ্চ অর্ধেক আসন খালি রেখে যাতায়াত করলেও ভাড়া বাড়বে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সবকিছু খোলা রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চালালে গণপরিবহনে সংকট তৈরি হবে। যাত্রীরা বাস পাবে না। বিআরটিএর চেয়ারম্যান মৌখিকভাবে ‘যত সিট তত যাত্রী’ নিয়ে বাস চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশবাসীকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখা অন্যতম। গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

এদিকে দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক দিনে রোগী বেড়েছে ১ হাজার ১৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা) শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন এবং মৃত্যু হয় ৬ জনের। গত বছরের ২৬ আগস্ট এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯৮ জন। অর্থাৎ সাড়ে ৫ মাস পর আবারও রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল। এর আগের দিন বৃহস্পতিবার ৩ হাজার ৩৫৯ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় ১২ জনের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com