শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দীর্ঘ পাঁচ বছর পরে শুরু হয়েছে ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন

দীর্ঘ পাঁচ বছর পরে শুরু হয়েছে ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হল শাখার সমন্বিত সম্মেলন। আজ রবিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সবুজ লনে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রওনক জাহান রাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখবেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ, হল শাখাগুলোর সাবেক নেতৃবৃন্দ, পদ প্রত্যাশীরা উপস্থিত আছেন। তবে কোভিডের কারণে হলগুলো থেকে কোনো কর্মী এতে উপস্থিত হয়নি।

আজ বেলা ১১টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর ১২টার দিকে থেকে শুরু হয়। এর আগেই আমন্ত্রিত অতিথি ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখাগুলোর সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। এরপর পাঁচ বছরে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃত্ব পরিবর্তিত হলেও হল কমিটিগুলো করতে পারেননি তারা। এ মাসের মাঝামাঝি সম্মেলন ৩০ জানুয়ারিকে সম্মেলনের তারিখ হিসেবে ঘোষণা করেন ছাত্রলীগের শীর্ষ নেতারা।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com