বিনোদন ডেস্ক :
দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ম্যাজিকে বুঁদ এখন গোটা দুনিয়া। আট থেকে আশি পুষ্পার গানে ভিডিও করতেই ব্যস্ত। এবার সেই তালিকায় এন্ট্রি নিলেন রানু মণ্ডল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রানুর একটি নাচের ভিডিও।
যেখানে দেখা গিয়েছে দক্ষিণী হিরো আল্লু অর্জুনের মতো কায়দায় লুঙ্গি পরে পুষ্পার গানে নেচে উঠলেন। রানুর এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
রানাঘাট স্টেশন থেকে বলিউড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা গানে রাতারাতি তারকা রানু মণ্ডল। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাক। রানুর এই যাত্রাটা একেবারেই ছিল স্বপ্নের মতো। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি রানুর কপাল খুলে গেল। আর স্টেশন বসে হাত পাততে হবে না তাকে। নিজের প্রতিভা দিয়েই এগিয়ে যাবেন রানু।
তবে রানুকে নিয়ে ঠাট্টাও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ গান গেয়ে একদিকে যেমন ভাইরাল হয়েছিলেন, তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।
Leave a Reply