শিক্ষাঙ্গন প্রতিবেদক :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য অনেক দেশ কিংবা সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আইইএলটিএস এর স্কোরের শর্ত জুড়ে দেয়। তাই বাইরের দেশে পড়াশোনায় আগ্রহী এমন শিক্ষার্থীদের আইইএলটিএস এর কোচিং করতে হয়। সবশেষে ফলাফলেও ভালো স্কোর দেখাতে হয়। তাতে রিডিং, লিসেনিং, রাইটিং ও স্পিকিং—এই চার ধরনের টাস্কের মুখোমুখি হতে হয়।
সাবধান!
১. তোমার বাক্য গঠন ও ভোকাবুলারি ব্যবহারে পারদর্শিতা দেখার জন্যই এই পরীক্ষা। তাই নম্বর ভালো পেতে চাইলে লেখায় সেই পারদর্শিতার প্রমাণ রেখো।
২. টাস্কে তোমার নিজের কোনো মূল্যায়ন চাওয়া হয়নি; বরং রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তাই অতি স্মার্ট সেজে, ‘মনের মাধুরী মিশিয়ে’ নিজের বক্তব্য পেশ করতে যেয়ো না। তাতে হিতে বিপরীত হতে পারে!
যেভাবে মূল্যায়ন
উত্তরপত্রকে সাধারণত কয়েকটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয় :
টাস্ক অ্যাচিভমেন্ট : টাস্কে যেসব নির্দেশ দেওয়া আছে, সেগুলো মেনে চলতে তুমি কতটা সক্ষম হয়েছ? লেখায় তথ্যগুলোর কতটুকু স্পষ্ট, যথাযোগ্য ও যুক্তিসংগত উপস্থাপন করতে পারলে? গ্রাফিক কিংবা পিক্টরিয়াল হিসেবে পাওয়া তথ্যগুলোর মধ্যে গুরুত্বের বিচার কতটুকু নিরূপণ করতে পেরেছ?
কহিরেন্স ও কহিজন (সংগতি ও সংযোগ) : কথাগুলো কতটুকু গুছিয়ে লিখতে পারলে? শব্দ ব্যবহারে বাক্য ও প্যারাগ্রাফের মধ্যকার সংযোগ বা সম্পর্কটি কতটুকু সংগতিপূর্ণ করে তুলেছ?
লেক্সিক্যাল রিসোর্স (শব্দভাণ্ডার) : ভোকাবুলারি বা শব্দভাণ্ডারের কত বেশি ব্যবহার করতে পারলে? তোমার লেখায় বানান কতটুকু নির্ভুল এবং শব্দ কতটুকু যুক্তিপূর্ণভাবে ব্যবহৃত হলো?
গ্রামাটিক্যাল রেঞ্জ ও অ্যাকিউরেসি : তোমার ব্যাকরণজ্ঞান কতটুকু স্বচ্ছ? ব্যাকরণের ব্যবহার কতটুকু নির্ভুল ও যথাযুক্ত? বাক্য গঠনে কতটুকু বৈচিত্র্য দেখাতে তুমি সক্ষম?
দ্বিতীয় টাস্ক
কোনো বিষয়ে তোমার উপলব্ধি ও মন্তব্য করার ক্ষমতা, কোনো ঘটনা সম্পর্কে বিশ্লেষণ ও যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং কোনো আইডিয়া, তথ্য-প্রমাণ ও যুক্তিকে মূল্যায়ন ও চ্যালেঞ্জ করার যোগ্যতাই সাধারণত এই টাস্কে দেখা হয়। এ ক্ষেত্রে তোমাকে একটি ‘ডিসকাশন টপিক’ দেওয়া হবে। টপিকটিতে থাকবে কোনো মন্তব্য কিংবা যুক্তি। দু-তিনটি মূল পয়েন্ট ধরে, প্রতিটি পয়েন্টের সহযোগী কিছু ব্যাখ্যাসহ তোমাকে যুক্তিপূর্ণভাবে আলোচনা লিখতে হবে।
নমুনা
Write about the following topic :
A great many countries around the world are losing their cultural identity because of the Internet.
To what extent do you agree or disagree with this statement?
Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience.
You should write at least 250 words.
যেভাবে প্রস্তুতি
এই টাস্কের উত্তর লিখতে সব মিলিয়ে ৪০ মিনিট সময় নেবে। সময়কে ভাগ করতে পারো যেভাবে :
১. প্রশ্নটি মন দিয়ে পড়ো।
২. কি-পয়েন্টগুলো আন্ডারলাইন করে রাখো।
৩. টাস্কে থাকা অংশগুলোর পাশাপাশি উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোরও নোট নাও।
৪. খুব দ্রুত একটা ব্রেনস্টর্মিং করো। নিজ অভিজ্ঞতা, নিজ দৃষ্টিভঙ্গি কিভাবে এর সঙ্গে যুক্ত করবে, ঠিক করে ফেলো।
৫. তোমার কাছে কোনগুলো মূল পয়েন্ট কিংবা ‘টপিক সেনটেনস’, সেটা নির্ধারণ করে উত্তরের একটা পরিকল্পনা আঁটো।
৬. অন্তত দু-তিনটি মূল পয়েন্ট থাকা চাই তোমার। সেগুলোর সহযোগী পয়েন্টগুলোও ভেবে নাও।
৭. পয়েন্টগুলোকে যৌক্তিকভাবে সাজাও।
৮. এরপর প্রথম টাস্কের মতোই, ইনট্রোডাক্টরি স্টেটমেন্ট, বডি ও কনক্লুশন—এই তিন ধাপে লেখাটা শেষ করো।
Leave a Reply