শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ,ভোগান্তি দূর হবে

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ,ভোগান্তি দূর হবে

নিজস্ব প্রতিবেদক :
প্রথমবার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আয়োজন করতে এসে বেশ ভোগান্তির কবলেই পড়েছিলেন ভর্তিচ্ছুরা। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় এসে যেই ভোগান্তির কবলে পড়তে হতো সেই ভোগান্তিই যেনো রয়ে গেলো গুচ্ছভুক্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। তবে প্রথমবার ভর্তি পরীক্ষার আয়োজন করতে এসে অসংগতিরও কোনো কমতি ছিলো না ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির।
কর্তৃপক্ষ বলছেন, অসংগতিগুলো চিহ্নিত করা হয়েছে। সমাধানের জন্য কাজ করছেন তারা। এসব বিষয় নিয়ে খুব শিগগিরই সভায় বসছেন উপাচার্যরা।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবর্ষের পুরোদমে ক্লাস চলছে। এছাড়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও সন্নিকটে। এদিকে শুরু থেকেই শিক্ষার্থী সংকটে ভুগছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ১০/১১ বারও মেধাতালিকা দিয়ে তাদের আসনগুলো পূরণ করতে পারেনি। এর জন্য সংশ্লিষ্টরা ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সমন্বয় না থাকাকে দায়ী করেছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, গতবারই এটা আমার প্রস্তাব ছিলো। ভর্তি পরীক্ষা যেহেতু একসঙ্গে নিয়েছি তাহলে ভর্তিটাও কেন্দ্রীয়ভাবে সমন্বয় করলে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে পড়তো না। শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হতো না। এবার আশা করি এ বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেয়া হবে।

গুচ্ছ কমিটির কাছে শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল, দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়া, ভর্তি পরীক্ষার সিলেবাস ও বিভাগ পরিবর্তন ইউনিট রাখা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন, এইচএসসি উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়া সম্ভব নয়। পরীক্ষার কেন্দ্রের সংকট, বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা বিবেচনায় নিয়ে কাট মার্ক নির্ধারণ করা হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, ভর্তি পরীক্ষার আসন বিবেচনায় ন্যূনতম একটি কাট মার্ক থাকা উচিত। কারণ এতো শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার মতো ব্যবস্থা বিশ্ববিদ্যালয়গুলোর নেই।

সূত্র জানায়, এ বছর এইচএসসি উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজারের বেশি শিক্ষার্থী। প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় সর্বোচ্চ দুই লাখ শিক্ষার্থী।

সিলেকশন পদ্ধতিতে থাকলেও দ্বিতীয়বার ভর্তির সুযোগ নিয়ে সুখবর পেতে যাচ্ছেন ভর্তিচ্ছুরা। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অনেকেই ব্যক্তিগতভাবে মনে করেন, দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকা উচিত।

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষার্থীদের আরেকবার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার পক্ষে আমি। তবে বয়স বিবেচনায় সেটি তিনবার বা চারবার করার পক্ষে নই। একই মত দিয়েছেন অধ্যাপক ড. ফরহাদ হোসেনও। তারা বলেন, বেশিরভাগ উপাচার্যই মনে করেন এই সুযোগ থাকা উচিত। আশা করি শিক্ষার্থীরা সেই সুযোগ পাবে।

এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষা অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com