শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চুয়েটের সিলেবাস বিশ্ববাজারের উপযোগী : চুয়েট ভিসি

চুয়েটের সিলেবাস বিশ্ববাজারের উপযোগী : চুয়েট ভিসি

চুয়েট প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, চুয়েটের একাডেমিক সিলেবাসকে বিশ্ববাজারের উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। বিশ্বমানের ও অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা বিভাগে আবশ্যিকভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট রাখা হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে এবার সুন্দর আগামীর স্বপ্ন দেখতে হবে। আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক পড়াশোনার মানসিকতা তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (২০ ব্যাচ) ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা আজ নতুন জীবন শুরু করতে যাচ্ছো, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। দেশের অনেক মেধাবীদের পেছনে ফেলে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশসেরা এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান করে নিয়েছো।

চুয়েট ভিসি আরও বলেন, বর্তমান সময়টা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের চাকরির পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য চুয়েটে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামকে ঘিরে বর্তমানে সরকারের অনেক মেগা প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকৌশলীদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রকৌশলী হিসেবে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ রয়েছে। সরকারের ডেল্টা প্ল্যানের গর্বিত অংশীদার হতে আজকের দিন থেকেই তোমাদের স্বপ্ন দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠের এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে আজ নবীনদের পদচারণায় মুখরিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, বিষয়ে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, রিসার্চ কোলাবোরেশান ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টার‍্যাকশন বিষয়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ক্যাম্পাস লিভিং রুলস অ্যান্ড জেনারেল রুলস বিষয়ে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া স্টুডেন্ট ডিসিপ্লিন রুলস (জেনারেল), আবাসিক হল সুযোগ সুবিধা, হল ডিসিপ্লিন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিষয়ে বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা এবং উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় এতে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন পানিসম্পদ কৌশল বিভাগের পূজা তালুকদার ও যন্ত্রকৌশল বিভাগের অর্পণ দাশ তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com