শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে নারীর

অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে নারীর

শিক্ষা প্রতিবেদক :
নারীর জয় সবার জয়, বিশ্বের জয়। নারীর এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে। তার জয়ে যে বাধা সেটি দূর করে নারী আর পুরুষ একসঙ্গে এগিয়ে যাবে। সব ক্ষেত্রে সমতা ও সাম্য নিশ্চিত হলে বিশ্ব আরো সুন্দর ও সমৃদ্ধ হবে। পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে নারীর অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য।
মঙ্গলবার (৮মার্চ) রাতে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। এটি দৃশ্যমানও হচ্ছে। কিন্তু এই দৃশ্যমান থাকাটা নারীর প্রতি সহিংসতা রোধ করা নিশ্চিত করতে পারছে না। এটি শুধু আমাদের দেশেই নয়, এমনকি উন্নত দেশে নারীর প্রতি সহিংসতা কোথাও কোথাও ভয়াবহ আকারে আছে। নারীর অবস্থান নিয়ে আমাদের সমাজে এক ধরনের দ্বৈততা দেখি। মাকে যেভাবে দেখা হয়, অন্য রূপে নারীকে সেভাবে দেখা হয় না। এটা পুরুষতান্ত্রিকতা। এটাতে নারীরাও আক্রান্ত। একেবারে শৈশব থেকে কন্যা শিশু যেভাবে বড় হয়, সেটা থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। এজন্য মনোজগতে বড় পরিবর্তন আনতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, এই আধুনিক সময়েও নারী অনেক কিছুতে বঞ্চিত এবং সহিংসতার শিকার হয়। এটি আামাদের লজ্জিত করে। কারণ সেই সহিংসতার প্রতিপক্ষে পুরুষ। এটি বারংবার আমাদেরকে অপমানিত করে। সমাজের জন্য যদি কোনো কিছু কলংকের কারণ হয় থাকে, সেটি হচ্ছে নারীর প্রতি সহিংসতায় পুরুষ অংশ হয়ে দাঁড়ায়। সেটি যদি না ঘটতো সেই সুন্দরের চর্চাটাই শুদ্ধ হতো। আমার বিশ্বাসের জায়গা-যখনই সত্যের সাধনা, সুন্দরের সাধনা, সৃজনশীলতার কথা বলি তখন বারংবার আমি আমার মায়ের কাছে, বোনের কাছে, সহধর্মিনীর কাছে, নারী সহকর্মীর কাছে ফিরে যাই। সমাজের সভ্যতার শুরু থেকে আজকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন বা প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলি তার সকল কিছুতে নারীর স্পর্শ ছাড়া কোন সৃজনশীলতা হয়েছে বলে আমার মনে হয় না।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন বলেন, শুধু বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে সব পর্যায়ে নারীরা এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে নারীর অবদান উল্লেখযোগ্য। সুযোগ পেলে যে নারীরা সামনে এগিয়ে যেতে পারে তা প্রমাণ করেছেন আমাদের দেশের নারীরা। তারা শিক্ষা, সংস্কৃতি, শিল্প থেকে শুরু করে সব পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণমূলক গান পরিবেশন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com