শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি ও মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর

কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি ও মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘কোরিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের।’

রোবাবার (১৩ মার্চ) ঢাকায় সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক এবং কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়াংমিন সিও উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে তৈরী পোশাক, ইলেক্ট্রনিক্সসহ অন্যান্য খাতে কোরিয়ার বিনিয়োগ আছে। এ দেশে কোরিয়ার বেশকিছু কোম্পানি কাজ করছে। এ বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে। বাংলাদেশের তৈরী পৈাশাক কোরিয়ায় রপ্তানি হচ্ছে। এ রপ্তানি বাড়ানোরও অনেক সুযোগ আছে। বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি বাড়াতে আগ্রহী।’

তিনি বলেন, ‘কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি থাকা প্রয়োজন। এতে উভয় দেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াবে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। বাংলাদেশ কোরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী।’

সভায় কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্য এখন সর্বোচ্চ পর্যায়ে আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে। কোরিয়া বাংলাদেশে গাড়ি তৈরীর পরিকল্পনা করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য বাড়াচ্ছে কোরিয়া। কোরিয়া ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে।’

উল্লেখ্য, গত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ ৩৯৮.৬৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য কোরিয়ায় রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে ১ হাজার ১২৬.৬০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com