শিরোনাম :
সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবি’র

পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবি’র

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রীড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। আজ রবিবার মন্ত্রণালয়ের এডিবি’র মহাপরিচালকের (দক্ষিণ এশিয়া) নেতৃত্বে উপ-মহাপরিচালক, কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের এ আগ্রহের কথা জানান।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলসহ যে সকল এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এই সংকট দূর করতে ন্যাশনাল গ্রীড চালু করার পরিকল্পনা করছে সরকার। এলক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে।

এসময় তিনি দেশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি এডিবিকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই সারাদেশে স্যানিটেশন এবং বর্জ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্পে সহায়তা প্রদানেরও আহ্বান জানান মন্ত্রী।

ওয়াটার স্যানিটেশনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারে এসডিজি’র যে লক্ষ্যমাত্রা তা নির্ধারণ করা হয়েছে তা সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই এডিবি বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে দেশের উন্নয়নে আরও ব্যাপক সহযোগিতা রাখবে বলে আশা প্রকাশ মোঃ তাজুল ইসলাম।

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর দর্শন আমার গ্রাম আমার শহর, বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাইমেট চেঞ্জ, আরবান গভার্নেসসহ আরো বেশকিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করলে সংস্থাটির মহাপরিচালক এসব খাতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের সাথে সংস্থাটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করার কথা জানান।

এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মুহসিন মিয়া, ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com