শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাশিয়ানির্ভরতা কমাতে ইউরোপে গ্যাস রপ্তানি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ানির্ভরতা কমাতে ইউরোপে গ্যাস রপ্তানি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

 

  1. বাণিজ্য ডেস্ক:
    ইউরোপে গ্যাস সরবরাহ সংকটের এ সময়ে যুক্তরাষ্ট্রের তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারকরা রেকর্ড রপ্তানি বাড়াচ্ছে। টানা তৃতীয় মাস সর্বোচ্চ পরিমাণ রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রের কম্পানিগুলো। রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকেই জ্বালানি সরবরাহ উদ্বেগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপে গ্যাসের দাম যখন রেকর্ড সর্বোচ্চ সীমায় উঠেছে তখন আশার দিক হচ্ছে, যুক্তরাষ্ট্রের কম্পানিগুলোর করা অনেক প্রকল্প সরবরাহ পর্যায়ে চলে এসেছে

শেল গ্যাস নিয়ে এ প্রকল্পগুলো কয়েক বছর ধরে বাস্তবায়ন হচ্ছিল।
দেশটির সবচেয়ে বড় গ্যাস রপ্তানিকারক কম্পানি চেনিয়েরে এনার্জি। কম্পানিটি সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে এলএনজি রপ্তানির জন্য বেশ কিছু দীর্ঘ মেয়াদে চুক্তি করেছে। এমনকি ট্রাফিগুরা, গানভার এবং জাপানি যেসব কম্পানি যুক্তরাষ্ট্রে গ্যাস টার্মিনালে কাজ করছে, তারাও তাদের কার্গোগুলো কম মূল্যের বাজার থেকে ফিরিয়ে উচ্চ মূল্যের ইউরোপীয় বাজারে পাঠাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর গত সপ্তাহে এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিটের (এমএমটিটিইউ) দাম রেকর্ড প্রায় ৬০ ডলারে উঠে যায়, যা এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি দাম। যদিও পরে দাম কিছুটা কমে ৫১ ডলারে বিক্রি হচ্ছে এমএমটিটিইউ।

রাশিয়া হচ্ছে বিশ্বে তেলের দ্বিতীয় বৃহৎ রপ্তানিকারক ও গ্যাসের শীর্ষ রপ্তানিকারক। এমনকি ইউরোপের প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এ অবস্থায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে ব্রিটেনও। এতে রাশিয়া পাল্টা ইউরোপে গ্যাস সরবরাহ না করার হুমকি দিয়েছে। ফলে গ্যাসের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন প্রকল্পের তথ্য অনুযায়ী ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বেড়ে দাঁড়াবে দিনে ১১.৪ বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফডি)। গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা জানান, আগামী বছর বিশ্বে এলএনজি চাহিদা থাকবে ৫৩.৩ বিসিএফডি। যার প্রায় ২২ শতাংশ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এমনকি বর্তমানে বিশ্বের শীর্ষ দুই রপ্তানিকারক কাতার ও অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ব্যবসায়ী জানান, গত তিন মাসে যুক্তরাষ্ট্র আগের গন্তব্য এশিয়ার বাজারে না পাঠিয়ে কয়েক ডজন কার্গো ইউরোপের বাজারে পাঠিয়েছে। একটি কার্গোতে সাধারণত তিন বিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস থাকে।

আইসিআইসির ডাটা বিশ্লেষণ করে এলএনজি বিশ্লেষক রোবার্ট সংগার বলেন, ‘২০২২ সালের প্রথম দুই মাসে ইউরোপ ও তুরস্কে যুক্তরাষ্ট্রের রেকর্ড ১৬৪ কার্গো প্রবেশ করেছে। ২০২০ সালের প্রথম তিন মাসে এসব গন্তব্যে কার্গো গিয়েছিল ১২৫টি।

বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে গত ফেব্রুয়ারিতে ৬.৪ মিলিয়ন টন এলএনজি রপ্তানি করা হয়, যা প্রায় ৩০৭ বিলিয়ন কিউবিক ফিট গ্যাসের সমান। প্রতি এমএমটিটিইউ ৫৬ ডলার ধরে ইউরোপের বাজারে যার মূল্য দাঁড়ায় ১৭.২ বিলিয়ন ডলার। যেখানে এশিয়ার বাজারে এর দাম আসত ১৩.৫ বিলিয়ন ডলার। প্রতি এমএমটিটিইউ ৪৪ ডলার ধরে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com