শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোচিং সেন্টার বন্ধের নির্দেশ , মেডিকেলে ভর্তি পরীক্ষা ঘিরে

কোচিং সেন্টার বন্ধের নির্দেশ , মেডিকেলে ভর্তি পরীক্ষা ঘিরে

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা। এদিন সারাদেশের ১৯ কেন্দ্রে এমসিকিউ প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরে পরীক্ষা হবে।
এ দিকে, আগামী ১৫ মার্চ থেকে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটি।

স্বাস্থ্য শিক্ষা অধিফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব আরো জানান, আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। এরইমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, স্বাস্থ্যবিধি মেনেই ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সব ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, আগামী ১ এপ্রিল ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেয়া হবে।

এ ব্যাপারে ওমেকা মেডিকেল কোচিং সেন্টারের এক কর্মকর্তা জানান, কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিএইডের মেডিকেল কোচিং সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা এ বছর মেডিকেল কোচিং করাচ্ছি না। আগামী বছর থেকে করাবো।

জানা গেছে, প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো) মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেসন্স বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের গুজব ঠেকাতে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গেল বছর ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি। আসন ৪৩৫০টি। দেশে ৭২ বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৬ হাজার ৩৩৯টি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com