শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধু আমাদের সব সময়ের আশ্রয়: ড. মশিউর রহমান

বঙ্গবন্ধু আমাদের সব সময়ের আশ্রয়: ড. মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক:
বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সব সময়ের আশ্রয়। তিনি আগামীর পথনির্দেশক। বঙ্গবন্ধু অদম্য বাংলাদেশ প্রতিষ্ঠার অনুপ্রেরণা। তিনি শুধু একজন রাজনীতির কবিই ছিলেন না। তিনি একজন বিজ্ঞানী, শিল্পী। ছিলেন রাজনীতির চিকিৎসকও।
বুধবার (১৬মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও অদম্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, জাতির পিতার স্বপ্নই ছিল অদম্য বাংলাদেশ। তাঁর মতো করে বুক চিতিয়ে আর কেউ বাংলাকে ভালোবাসতে পারেননি। বঙ্গবন্ধুর মতো আর কেউ বাংলা মায়ের মুক্তির জন্য বছর বছর কারাগারে থাকতে পারেননি। তাঁর মতো করে সাড়ে সাত কোটি বাঙালিকে একত্রিত করে অর্গানিক সলিডারিটির মতো জায়গায় নিয়ে যাওয়া নেতা বাংলা তো বটেই, উপমহাদেশে আর কেউ জন্মায়নি। তাঁর মতো করে জাতিসংঘে বাংলায় ভাষণ যেমন কেউ দিতে পারেননি। আবার একইসঙ্গে ১৯৫২ এর ভাষা আন্দোলনে তাঁর মতো নেতৃত্বও কেউ দিতে পারেননি।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে উপাচার্য বলেন, উপমহাদেশে ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করে যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, যার সঙ্গে আমাদের জুড়ে দেয়া হলো। বঙ্গবন্ধু ঠিকই বলেছিলেন- এটি ছিল রাজনীতির একটি ভ্রান্ত সিদ্ধান্ত। ওই ভুল অপসারণ করতে হবে। একজন চিকিৎসকের মতো করে তিনি এটি বললেন। বঙ্গবন্ধু বিচ্ছিন্নতাবাদী হননি। একজন যথার্থ চিকিৎসকের মতো, যথার্থ রাজনীতির সার্জারির মতো, তিনি ওই ভুল সিদ্ধান্ত অপসারণ করেছেন। পাকিস্তান যে একটি ভ্রান্ত দেশ সেটি যদি অপসারণ করা না হতো, সেটি থেকে যদি আমরা মুক্ত হতে না পারতাম তাহলে বাংলাদেশ ভ্রান্ত সিদ্ধান্তের ধারাবাহিকতায় অতলে হারিয়ে যেতো। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের স্বকীয়তাকে অনুধাবন করতে পেরেছেন। এর কৃষ্টি-সংস্কৃতিকে তিনি বুঝতে পেরেছেন। যেই জাতীয়তাবাদ কোনোভাবেই পাকিস্তানের জাতীয়তাবাদের সঙ্গে যেতে পারে না। তিনি তাঁর সঠিক ধারায় জাতীয়তাবাদের রাজনীতির কবি হিসেবে- আর দায়ে রাখতে পারবা না- বলে পৃথক করে নিয়ে আসলেন।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর, জাগোনিউজ২৪ ডটকমের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com