শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেধাস্বত্ব সংরক্ষণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলা হবে: ইউজিসি

মেধাস্বত্ব সংরক্ষণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলা হবে: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক:

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মেধাস্বত্ব সংরক্ষণ করতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) খোলার উদ্যোগ নেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব নিশ্চিত করা বিষয়ে সোমবার অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি এ তথ্য জানায়।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. দিল আফরোজা বেগম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

কর্মশালায় প্রফেসর দিল আফরোজা বলেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণ করা অত্যন্ত সময়োযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ দফতরে একজন ফোকাল পয়েন্ট থাকবেন যিনি মেধাস্বত্ব সংরক্ষণ, লালন ও প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণে মেধাস্বত্ব খুবই গুরুত্বপূর্ণ।

গবেষকদের আর্থ-সামাজিক অবস্থা, দেশের সমস্যা-সম্ভাবনা ও প্রায়োগিক বিষয়ে মৌলিক গবেষণারও আহ্বান জানান দিল আফরোজা। পাশাপাশি গবেষণা করার ক্ষেত্রে গবেষণার বাণিজ্যিকীকরণ ও নতুনত্ব আছে কিনা সেসব বিষয়ে নজর রাখা এবং স্বীকৃত জার্নালে প্রকাশের আগে মেধাস্বত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের অনেক গবেষক মেধাস্বত্ব বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে মেধাস্বত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। মেধাস্বত্ব সুরক্ষায় ইউজিসি’র এ আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, দেশে গুণগত ও বিশ্বমানের গবেষণার সংস্কৃতি চালুর জন্য ইউজিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী করতে পুরস্কার ও স্বীকৃতির ব্যবস্থা করা হবে। এছাড়া, গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ, যন্ত্রপাতি ও ল্যাব সুবিধা ক্রমশ বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০’ এর পাঁচ বছর মেয়াদি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। কর্মশালায় দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com