শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আসাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী

আসাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সম্মাননা গ্রহণ করছেন রাইসুল ইসলাম আসাদ, ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। আজীবন সম্মাননা গ্রহণ করে মঞ্চে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করেছেন রাইসুল ইসলাম আসাদ।

রাইসুল ইসলাম আসাদ তার বক্তব্যে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর সেলিম আল দীনের লেখা জ্বালাময়ী একটি সংলাপের পর ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করেন তিনি।

রাইসুল ইসলাম আসাদের কণ্ঠে ‘জয় বাংলা’ শুনে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জয় বাংলা স্লোগান অনেকদিন হারিয়ে গিয়েছিল। যে স্লোগান দিয়ে লাখো মানুষ বুকের রক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তেমনই একজনের মুখে স্লোগানটি শুনে সত্যিই আবারো মুগ্ধ হয়েছি। রাইসুল ইসলাম আসাদকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ’
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন রাইসুল ইসলাম আসাদ। ১৯৭২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম আসাদ। অভিনয়ে অনন্যসাধারণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক পেয়েছেন গুণী এ অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com