যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

 

 

প্রবাস ডেস্ক:
বাংলাদেশ দূতাবাস আংকারায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। আজ সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু করে।

বিকালে রাষ্ট্রদূত ২৫ মার্চ কালরাতে পাকিস্থানী হানাদার বাহিনীর দ্বারা পরিচালিত অপারেশন সার্চ লাইট-এ হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। দূতাবাসের বিজয়-৭১ মিলনায়তনে শহীদদের স্মৃতির স্মরণে শিশু কিশোরদের সমন্বয়ে আলোক বাতি প্রজ্জ্বলন করা হয়। মূল অনুষ্ঠানের শুরুতে ব্যক্তিগত কর্মকর্তা কুরআন থেকে তিলওয়াত করে শুনান এবং নিহত শহীদ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পাঠ করেন। এরপর ২৫শে মার্চ কালরাতে এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন মান্যবর রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এবং ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার ও মিশন উপ-প্রধান শাহ্নাজ গাজী। এসময় দিবসটি উপলক্ষে ২৫ মার্চ কালরাত্রের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে দূতাবাসের বিজয়-৭১ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান এনডিসি তাঁর স্বাগত বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানী হানাদার বাহিনীর কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইট-কে পৃথিবীর জঘন্যতম এবং ইতিহাসে বিরল হত্যাযজ্ঞ হিসেবে অবিহিত করেন। তিনি ২৫ মার্চ কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com