যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ম পালনে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

ধর্ম পালনে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

ধর্মের টানে অভিনয় জগত থেকে বিদায় নেওয়ার ঘটনা নতুন নয়। কয়েক বছর আগে ধর্ম পালনের জন্য বলিউড ছাড়েন জাইরা ওয়াসিম। অভিনয়কে হারাম বলে অভিহিত করে এ সিদ্ধান্ত নেন।
এছাড়া বলিউডের আরেক অভিনেত্রী সানা খানও বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেন। একটা সময় খোলামেলা পোশাক পরিধান করে পর্দায় হাজির হলেও এখন তিনি নিজেকে ঢেকে রাখেন বোরখায়। মাওলানা স্বামীকে বিয়ে করে দিব্যি সংসার করছেন।

জাইরা ও সানা- দুজনেই মুসলিম ধর্মের অনুসারী। হিন্দু ধর্মের অনুসারী কোনো অভিনেত্রীর ধর্মের টানে অভিনয় ছাড়ার খবর সেভাবে পাওয়া যায় না। তবে এবার তেমন খবর জানা গেল।

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ অনাঘা ভোঁসলে ঈশ্বরের সেবায় নিজেকে বিলিয়ে দিতে বিনোদন দুনিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

অনাঘা লিখেছেন, এতদিন আপনারা যে ভালবাসা ও আশীর্বাদ আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো লিখেছেন, আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনো মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।

বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি সংস্করণ অনুপমা সিরিয়ালে নন্দিনী চরিত্রে অভিনয় করতেন আনাঘা। দিন কয়েক আগেই স্টার প্লাসের এই শো ছেড়েছেন অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com