যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়ের লাশ কাদে নিয়ে ১০ কি.মি. হাঁটলেন বাবা

মেয়ের লাশ কাদে নিয়ে ১০ কি.মি. হাঁটলেন বাবা

প্রবাস ডেস্ক
মেয়েকে ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন ঈশ্বর দাস। কিন্তু কখনো ভাবেননি মাত্র সাত বছর বয়সেই নিভে যাবে মেয়ের জীবন প্রদীপ! আর তার লাশ কোলে করে বহন করতে হবে বাবাকে।

ঘটনাটি ভারতের ছত্তীসগড়ের সুরগুজা জেলায়। শুক্রবার (২৫ মার্চ) ভোরবেলা মেয়ে সুরেখাকে নিয়ে লখনপুর স্বাস্থ্যকেন্দ্রে যান ঈশ্বর দাস। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় সেদিন সকালেই মৃত্যু হয় মেয়ের। লাশবাহী গাড়ির অপেক্ষা না করে মেয়ের মৃতদেহ কোলে নিয়েই ১০ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন তিনি।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ড. বিনোদ ভার্গব ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘যখন বাচ্চা মেয়েটিকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল, তার অক্সিজেন লেভেল প্রায় ৬০-এর কাছাকাছি ছিল। গত কয়েকদিন ধরেই তার জ্বর ছিল। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সকাল সাড়ে ৭টা নাগাদ ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিওসহ ঘটনা ভাইরাল হয়েছে। এরপর এটি নিয়ে তোলপাড় শুরু হয়। স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী টিএস দেও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ভিডিওটি দেখেছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। যারা ওই সময়ে দায়িত্বে ছিলেন, কিন্তু নিজেদের কর্তব্য পালন করেননি, তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছি।’

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com