প্রবাস ডেস্ক:
কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। দেশটির স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) রাতে প্রাইভেটকারের ধাক্কায় তারা প্রাণ হারান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশি চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।
নিহত শিক্ষার্থীরা হলেন- সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১)। কাতার প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
Leave a Reply