শিরোনাম :
সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চবি শিক্ষার্থীকে মারধর, প্রধান ফটকে তালা দিল শিক্ষার্থীরা

চবি শিক্ষার্থীকে মারধর, প্রধান ফটকে তালা দিল শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়েছে তার সহপাঠী ও আইন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। এসময় তারা হামলার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টরের আশ্বাসে প্রধান ফটক খুলে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের বন্ধু কফিল উদ্দিনের উপর গতকাল নির্মভাবে হামলা করা হয়েছে। আমাদের বন্ধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের বন্ধুর উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে।

এর আগে গতকাল রোববার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র কফিল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় ৫-৬ জন। এসময় তারা কফিলের মাথায় ও শরীরে রড ও ইট দিয়ে এলোপাথাড়ি মারধর করে। তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, সহপাঠীকে মারধরের প্রতিবাদে আন্দোলন নেমেছিল ছাত্ররা। আমরা আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com