শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবিতে সান্ধ্য ‘ঘ’ ইউনিট বাতিল , কোর্সের অনুমোদন

ঢাবিতে সান্ধ্য ‘ঘ’ ইউনিট বাতিল , কোর্সের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে ঢাবিতে সান্ধ্য কোর্স চালু হবে। তবে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্গঠিত ইউনিটগুলো হলো—১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। ২. বিজ্ঞান ইউনিট। ৩. ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ৪. চারুকলা ইউনিট। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আগের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এ ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সভায়, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, করপোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশ প্রভৃতি উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com