শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘শিক্ষার গুণগতমান নিশ্চিতে গবেষণার বিকল্প নেই’

‘শিক্ষার গুণগতমান নিশ্চিতে গবেষণার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক:

গবেষণার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন, নতুন নতুন গবেষণার মধ্য দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যে নতুন কিছু উদ্ভাবন হবে। দেশ ও জাতির উন্নতির বিকাশ ঘটবে। তাই উন্নয়নশীল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে গবেষণার কোনো ব্কিল্প নেই।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ২২তম ব্যাচের আইসিটি ওয়ার্কশপে এসব কথা বলেন উপাচার্য।

কলেজ শিক্ষকদের নতুন নতুন গবেষণার আহবান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিতে হলে শিক্ষকদের গবেষণায় আগ্রহী হতে হবে। নতুন নতুন গবেষণা করতে হবে। গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তহবিল সৃষ্টি করেছে। এই গবেষণা তহবিলে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অধিভুক্ত কলেজ শিক্ষকরা গবেষণায় সমানভাবে অংশ নিতে পারেন। আগামী অর্থবছরে এই তহবিলে বরাদ্দ আরো বাড়ানো হবে। এতে করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকরা গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও শিক্ষকরা যদি ভালো গবেষণা প্রস্তাব নিয়ে আসতে পারেন, তাহলে আমরা সেখানে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে সেই গবেষণাকে উৎসাহী করবো। আমরা ভালোমানের গবেষণা করতে চাই। এর মধ্য দিয়ে শিক্ষকরা একসঙ্গে শিক্ষকতা এবং গবেষণা- এই দুটির বিকাশে মনোনিবেশ করতে পারবেন। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে।

ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন আখতার, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাররাত জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. শৈলী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মাহমুদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক মো. হাছানুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com