শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৪ জনের দাফন সম্পন্ন, গ্রামজুড়ে শোকের মাতম

কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৪ জনের দাফন সম্পন্ন, গ্রামজুড়ে শোকের মাতম

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোকের মাতম চলছে। ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে। গ্রামজুড়ে শুধু কান্না আর আহাজারি। শোকে বিহ্বল স্বজনসহ গোটা এলাকার মানুষ। প্রিয়জন হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা। এমন চিত্র এখন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে।

ঈদের আগের দিন সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত আস্তানগর গ্রামের বাসিন্দা মৃত: আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান (৪৫), দাউদ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪২), মৃত হোসেন মন্ডলের ছেলে আবুল কাশেম (৬৫) এবং মৃত: আবুল মালিথার ছেলে আব্দুর রহিম মালিথার (৭০) ময়নাতদন্ত মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ময়নাতদন্ত শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্ত সম্পন্ন করেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান জনি। তিনি জানান, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে শরীরে উপর্যুপরি একাধিক আঘাত করা হয়েছে। আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার বিকেলে জানাজা শেষে ঝাউদিয়ার আস্তানগর গোরস্থানে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
সংঘর্ষে আহতরা এখনও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com