শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটের জাফলংয়ে পর্যটকদের মারধরের ঘটনায় মামলা

সিলেটের জাফলংয়ে পর্যটকদের মারধরের ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি :
পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবকদের হামলা

জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট নিয়ে বাগবিতণ্ডায় পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবকদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ওই হামলায় আহত পর্যটক সুমন সরকার গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগে আটককৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকিট কেনা নিয়ে পর্যটকদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের মারধর করেন। এ সময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় ৭ জন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর রাধানগরের মো. বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমদ, একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন, একই উপজেলার পশ্চিম জাফলংয়ের পণ্যগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস, জাফলং নয়াবস্তির ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা ও পশ্চিম কালীনগরের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com