শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্বকাপের কাজে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কাতার

বিশ্বকাপের কাজে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কাতার

প্রবাস ডেস্ক :

কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বুধবার কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানালে আল মাররির ‘নিরাপত্তা’, ‘হসপিটালিটি’ এবং ‘ট্রান্সপোর্ট’ খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে আশ্বাসও দেন।

এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ ২০২২ আয়োজনে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী ইমরান আহমদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজক হওয়ায় বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনোধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলেও যোগ করেন মন্ত্রী।

আগামী বছর (২০২৩ সাল) মাঝামাঝি সময় থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে জানান কাতারের শ্রমমন্ত্রী। সেসময় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ এবং কাতারি ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উপস্থাপন করেন।

এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশী কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে কাতারের মন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে কাতারের আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব করেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আগামী দু-এক মাসের মধ্যে এ সভা অনুষ্ঠানের বিষয়ে ঐক্যমত্য হয়। এ সময় মন্ত্রী ইমরান আহমদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, ব্যবস্থাপক শরীফ হোসেন, দূতাবাস হতে মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান, কাউন্সেলর (রাজনৈতিক) মো. মাহবুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তন্ময় ইসলাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com