শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফতুল্লার স্কুল ছাত্র খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

ফতুল্লার স্কুল ছাত্র খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সহপাঠিদের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস (১৬) নামে এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে । এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৮ মে) রাতে ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা মাধব চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন- ফতুল্লা থানার ইসদাইর বাজার এলাকার ইয়াসিন (১৬), ইসদাইর উকিলের বাড়ীর পিয়াশ দাস (১৬), রিপন (১৭), রুদ্র চন্দ্র দাস (১৬), অন্তু চন্দ্র শীল (১৬), জয় চন্দ্র দাস (১৭), প্রভাত (১৬), একই এলাকার তুহিন (২১), ফয়সাল (২১) ও হিমেল (১৯)।

মামলা সূত্রে জানা গেছে, ধ্রুব চন্দ্র দাস সোমবার সন্ধ্যায় বাসায় বসে লেখাপাড়া করছিল। রাত ৮ টার দিকে রিপন ও রুদ্র চন্দ্র দাস ধ্রুবদের বাসায় আসে। এ সময় তারা তাদের অপর এক সহপাঠির জন্মদিনের গিফট কেনার কথা ধ্রুবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে রাবেয়া স্কুলের সামনে শ্রী রিপন ও রুদ্র চন্দ্র দাসসহ অন্যরা মিলে ধ্রুবকে মারধর করে, কুপিয়ে আহত করে। এ সময় ইয়াসিন ধ্রুবকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে চাচা মিঠুন চন্দ্র দাস ও তুষার ধ্রুবকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান। সেখানে অবস্থার পরিবর্তন হলে ধ্রুবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক ধ্রুবকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিয়াজুল হক দিপু জানান, নিহত স্কুল ছাত্রের বাবা মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশ এ মামলায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকি চার আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com